জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী। দিল্লি আছে, আমেরিকাও আছে, কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই।

মঙ্গলবার সাভারের আমিন বাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌বেগম জিয়াকে একবারও কি কেউ হত্যা করতে গেছে? কারণ আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী না, বিএনপি হত্যার রাজনীতি করে বলেই শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে।

পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী। দিল্লি আছে, আমেরিকাও আছে, কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই।

দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখেছে দাবি করে তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশের জনগণ আর কিছু চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপই বলছে শতকরা ৭০ জন মানুষ নৌকায় ভোট দেবে।

নির্বাচন আয়োজন বিষয়ে তিনি বলেন, যত ষড়ন্ত্রই হোক, নির্বাচন বাংলাদেশে হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া আমরা করি না।

আরও পড়ুনঃ  চলতি অর্থবছরে জিডিপি ৫.৬ শতাংশ প্রবৃদ্ধির আভাস বিশ্বব্যাংকের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র